বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আবারোও চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ সহস্রাধিক পুলিশ সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ‘মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না’: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

ধান কেটে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সম্ভ্রান্ত কৃষক নূরুল ইসলাম, আবদুল ওয়াদুদ ও আল আমিন সাত বিঘা জমির ধান নিয়ে ছিলেন দুশ্চিন্তায়।করোনাভাইরাস বা কভিড-১৯ পরিস্থিতির কারণে তাঁরা কোনো কৃষিশ্রমিকই পাচ্ছিলেন না। তাঁদের দুশ্চিন্তার বিষয়টি জেনে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন ভূইয়ার নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের ১২০ জন নেতাকর্মী এগিয়ে যান। তাঁরা কাস্তে হাতে নেমে পড়েন মাঠে। আজ সকাল ৭টা থেকে দুপুর দেড়টার মধ্যে ওই সাত বিঘা জমির ধান কেটে মাড়াই করে কৃষকদের ঘরে তুলে দিয়েছেন নেতাকর্মীরা।

কৃষক নূরুল ইসলাম জানান, জমির পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আজ সকালে হঠাৎ গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে ১২০ জন নেতাকর্মী এসে জানাল তাঁরা ধান কেটে দেবেন। পরে দুপুর দেড়টার মধ্যে ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘এতে আমি অনেক খুশি।’

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘জেলাজুড়ে তাঁদের এই স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছেন। যদি কোনো কৃষক এই মুহূর্তে কৃষিশ্রমিক না পান। তবে আমাদের স্বেচ্ছাসেবীরা কাস্তে হাতে ফসলের মাঠে নেমে যাবেন। তারা (স্বেচ্ছাসেবীরা) ধান কাটাই নয়, মাড়াই করে ধান কৃষকের ঘরে তুলে দেবেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD