শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অতীতের ফ্যাসিবাদ থেকে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ : ডা. শফিকুর রহমান রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সু চির কারাদণ্ডের মেয়াদ কমালেন প্রেসিডেন্ট হ্লেইং নিজ ক্যাম্পাস জাবিতে মরণোত্তর সম্মাননায় সিক্ত হুমায়ূন ফরীদি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চলতি সপ্তাহে আসবে আরও ১ লাখ ৬৪ হাজার টন পরিশোধিত জ্বালানি

নওগাঁ-পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, ৩ দিনের মধ্যে বৃষ্টি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

তাপমাত্রা আরও কিছুটা কমে গিয়ে দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে তাপমাত্রা বেড়ে রোববারের মধ্যে শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তিন দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছী এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

একদিনের ব্যবধানে ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি পরবর্তীতে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

নওগাঁ ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে নাজমুল হক বলেন, শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD