মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

নতুন গভর্নরের ১১ পরিকল্পনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির গতি বাড়াতে ১১ দফা পরিকল্পনার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে তার পরিকল্পনাগুলো লিখিত আকারে পাঠানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে গভর্নরের উদ্ধৃতি বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার একটি নাজুক অর্থনীতি থেকে দেশের ইকোনমিকে লো লেভেল ইকুলিব্রিয়ামে (অর্থনীতিকে নাজকু অবস্থা থেকে নিম্ন সীমার স্থিতিশীলতায়) নিয়ে এসেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ঠিক রেখে একটি ইনভেস্টমেন্ট ড্রিভেন গ্রোথ নিয়ে আসা, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।

১১ পরিকল্পনা হলো- ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা অটুট রেখে প্রবৃদ্ধি বাড়ানো; শুধু জিডিপি বাড়ানোই লক্ষ্য নয়—প্রবৃদ্ধি হতে হবে ‘ইনক্লুসিভ’; বন্ধ কল-কারখানা এবং বাণিজ্য প্রতিষ্ঠান চালু করে অর্থনীতিতে গতি সঞ্চার করা; উচ্চ সুদের হার পুনর্বিবেচনা; ‘প্রাইস স্ট্যাবিলিটি’ বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ; ব্যাংকিং খাতে সুশাসন (গুড গভর্ন্যান্স) নিশ্চিত করা; অবজেকটিভ-ভিত্তিক সিদ্ধান্ত; রুল-বেইজড ব্যাংকিং ব্যবস্থাপনা; কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বাড়ানোর ওপর জোর; সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে কাজ করা এবং কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি রক্ষা বিষয়ে অগ্রাধিকারের কথা বলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD