শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

নতুন ১১ জনসহ ৫৪৭ চি‌কিৎসক ক‌রোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ৫৪৭ জনে।

সারাদেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪১১ জন রাজধানীতে। তারা বিভিন্ন সরকা‌রি ও বেসরকা‌রি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

সোমবার (৪ মে) ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

মোট আক্রান্তদের ম‌ধ্যে বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন করোনায় আক্রান্ত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২১০ জন, আর মারা গেছেন ১৮২ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD