শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী

নবাবগঞ্জে পিকআপের ধাক্কায় ৩ অটোরিকশাযাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ঢাকার নবাবগঞ্জে বালুভর্তি পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

সোমবার সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বান্দুরা থেকে দোহারে যাচ্ছিল। সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে বিপরীতমুখী একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম জানান, সকালে আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা এখানে চিকিৎসাধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD