সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবেশী ও দূর-সম্পর্কের নাতনিকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা আব্দুর রহমান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) দিনগত মধ্যরাতে বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত তরুণীর মা। একই দিন দুপুরে তরুণীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রোববার (২৯ জুন) অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

অভিযোগে জানা গেছে, নির্যাতিত ওই তরুণীর রিকশাচালক বাবা ও মা বাহিরে থাকায় শনিবার (২৮ জুন) দুপুরে বাড়িতে একা ছিলেন। এ সুযোগে তাদের প্রতিবেশি আব্দুর রহমান ওই তরুণীকে নাতনি সম্বোধন করে খোঁশ গল্প শুরু করেন। এক পর্যায়ে ওই তরুণীকে তার ঘরের ভিতরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে বিবস্ত্র করে এবং জোরপূর্বক ধর্ষণচেষ্টা করেন দাদা আব্দুর রহমান। পরে তরুণীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় লম্পট আব্দুর রহমান। এ ঘটনায় ওই দিন রাতে বিচার চেয়ে আদিতমারী থানায় লম্পট আব্দুর রহমানের বিরুদ্ধে তরুণীর মা একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD