শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

নারায়ণগঞ্জে একদিনে মৃত্যু ২, আক্রান্ত ২৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন এবং সুস্থ হয়েছেন পাঁচজন।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। সুস্থ হয়েছেন ৪৭ জন। রোববার এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ এসেছে ২৫ জনের।

এ নিয়ে জেলায় ৩৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৪৮ জন। ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৭ জন।

একদিন আগে জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিগুণ ছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ৬৪ জন এবং মৃত্যু হয়েছিল চারজনের।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD