বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকনিকের বাসের ধাক্কা: নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলের শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ৪০জন শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে পিকনিকের বাস দুর্ঘটনায় ২ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত আহত হয়েছে ২০জন।

রোববার (১১ অক্টোবর) সকালে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সকলেই নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, সকালে বাসটি চট্রগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD