মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রেবেকা মমিনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।

রেবেকা মমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোণা-৪ আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD