রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার আরও ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রাসেল ও সোহাগ। মঙ্গলবার রাতে একলাশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এদিকে গত ৫ অক্টোবর রাতে এজাহারনামীয় ৫ নম্বর আসামি সাজু ও স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারকে গ্রেপ্তার করা হয়। মামলার মূল হোতা বাদলকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। গতকাল আদালতে তিনজনকে উঠানোর কথা থাকলেও সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য রেখে বাকি দুইজন বাদল ও সোহাগ মেম্বারকে উঠানো হয়। এদের প্রত্যেকের দশদিন করে রিমান্ড চাইলে পুলিশ আদালত বাদলকে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ দিন এবং পর্নোগ্রাফি মামলায়-৩ দিন রিমান্ড দেন। অপর আসামি সোহাগ মেম্বারের দুইদিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD