শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

পদোন্নতি পাচ্ছেন মাধ্যমিকের ৬ হাজারেরও বেশি শিক্ষক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : জাতির পিতার জন্ম শতবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন। পদোন্নতিপ্রাপ্তদের খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে ৬ হাজারেরও বেশি সহকারী শিক্ষক প্রথম শ্রেণির নন-ক্যাডার শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন জানান, জাতির পিতার শতবর্ষে বিশাল পদোন্নতি বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটি হবে মুজিবর্ষের বিরাট অর্জন। ইতোমধ্যে এ সংক্রান্ত কমিটি যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।

এ বিষয়ে পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসেন বলেছেন, জাতির পিতার শতবর্ষে পদোন্নতি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আমরা কোনোভাবেই কালক্ষেপণ করতে চাই না। এরই মধ্যে আমাদের এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।

এর আগে, গত ৩০ নভেম্বর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১ ডিসেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD