শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

পবিত্র কাবা শরীফ পরিষ্কার করা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

নিয়ম অনুযায়ী প্রতি বছর দুইবার কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর।

সে হিসেবে বৃহস্পতিবার আরবি ১৪৪২ হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এই স্থাপনা ধৌত করা হবে। এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও সম্মতি দিয়েছেন। বাদশার পক্ষে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ ফয়সাল ধৌতকার্জের নেতৃত্ব দিবেন।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর অত্যন্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পবিত্র মক্কা মোকাররমা ও মদিনা মুনাওয়ারাহর প্রতি বিশেষ যত্নশীল হওয়ায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইস।

গত বছর ১৪৪১ হিজরি সালে কাবাঘরের সম্প্রসারণ পরিকল্পনার বাস্তবায়ন চলমান থাকায় এই পবিত্র স্থাপনা ১৫ মুহাররমে শুধু একবার ধৌত করা হয়।

প্রসঙ্গত, কাবাঘর গোসলের এই ধারাবাহিকতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছে।

মক্কা বিজয়ের পরে কাবাঘর থেকে মূর্তি অপসারণ শেষে তিনি সর্বপ্রথম তা ধৌত করেন। পরে খোলাফায়ে রাশেদাও এই ধারা অব্যাহত রাখেন। সুন্নতের অনুসরণে বর্তমান শাসকরাও কাবাঘর ধোয়ার ধারাবাহিকতা অব্যাহক রেখেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD