সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

পর্যটকদের আসার অনুমতি দিচ্ছে দুবাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

 

দুবাই রবিবার জানিয়েছে, তারা আগামী ৭ জুলাই থেকে উপসাগরীয় এ নগর রাষ্ট্রে পর্যটকদের আসার অনুমতি দেবে। খবর এএফপি’র।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর তারা এ অনুমতি দিতে যাচ্ছে। এ উপসাগরীয় দেশটিতে ভ্রমণকারীদের প্রবেশের জন্য তারা একটি প্রটোকল তালিকাও দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘পর্যটকদের অবশ্যই দুবাই এবং গন্তব্য দেশগুলোর নেয়া প্রতিরোধমূলক পদক্ষেপ এবং নিরাপত্তা বিষয়ক কার্যপ্রণালী মেনে চলতে হবে।’ এতে আরো বলা হয়, পর্যটকদের দুবাই বিমানবন্দরে কোভিড-১৯ ভাইরাসের সম্প্রতি করা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে বা পরীক্ষা করাতে হবে। সেখানে পরীক্ষায় করোনা পজিটিভ হলে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক এবং তা দুবাই সফরের ৯৬ ঘণ্টা আগে করাতে হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, পর্যটকদের আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা থাকতে হবে এবং একটি বিশেষ ‘স্বাস্থ্য ঘোষণা ফর্ম’ পূরণ করতে হবে। দুবাই আরো জানায়, এখানের নাগরিক ও বাসিন্দাদের মঙ্গলবার থেকে বিদেশ সফরের অনুমতি দেয়া হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD