সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

পাবজি নিষিদ্ধ করল ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে যখন সীমান্ত উত্তেজনা চরমে, ঠিক এমন পরিস্থিতিতে পাবজিসহ ১১৮ মোবাইল অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ভারত। খবর টাইম অব ইন্ডিয়ার।

বুধবার দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশের সাবভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও রাষ্ট্রের সুরক্ষার কথা বিবেচনা করে ১১৮ মোবাইল অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে।’ স্মার্টফোন গেম পাবজি ২০১৭ সালে সবার জন্য উন্মুক্ত করা হয়। এর পর অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠে প্লেয়ার্স আননোন ব্যাটেল গ্রাউন্ড বা পাবজি।

চলতি বছরের জুনে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উইচ্যাট, ক্যামস্ক্যানারসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে দেয় ভারত সরকার।

দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই কারণ দেখিয়ে গেল জুলাইয়ের শেষ দিকে ৪৭ চীনা ক্লোন অ্যাপ নিষিদ্ধ করে মোদি সরকার। যে সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় রয়েছে টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চীনা প্রতিষ্ঠান।

জুন মাসে লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পরই দুই ধাপে একাধিক জনপ্রিয় চীনা অ্যাপ দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD