শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

পায়রা সেতুতে যান চলবে আগামী মাসে: ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পায়রা সেতু খুব শিগগির উদ্বোধন করা হবে। আগামী মাসে এ সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করি। পায়রা বা লেবুখালী সেতুটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আরেকটি পদ্মা সেতুর মতো।

বুধবার দুপুরে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে তিন জেলার ১১টি সেতু উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, পিরোজপুরের বেকুটিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ছাড়া নলুয়া-বাহেরচর সেতু একনেকে পাশ হয়েছে।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সংস্কৃতি শুরু করতে হবে। কাজের মান ঠিক রেখে কাজগুলো গতিসম্পন্ন করতে হবে।

মন্ত্রী বরিশাল বিভাগে ৮৩ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১১টি সেতুর উদ্বোধন ঘোষণা করেন। এসব সেতুর মোট দৈর্ঘ্য ৪৯১ দশমিক ৭৩৮ মিটার।
সেতুগুলো হলো— বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের ২৮ দশমিক ৭৮ মিটার দৈর্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশমিক ৮২৮ দৈর্ঘ্যের খাশেরহাট সেতু, ৩১ দশমিক ৮২৮ মিটার দৈর্ঘ্যের নবাবের হাট সেতু, ৩১ দশমিক ৮২৮ মিটার দৈর্ঘ্যের কাউরিয়া সেতু, ২৫ দশমিক ৭৪ মিটার দৈর্ঘ্যের খাশেরহাট সেতু।

ঝালকাঠির বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ৪৪ দশমিক ২ মিটার দৈর্ঘ্যের গুরুধাম সেতু, কাঁঠালিয়া (বান্দাঘাটা)-কৈখালী-বনাইহাট সড়কের ৬৯ দশমিক ৮৯৮ মিটার দৈর্ঘ্যের তফসের খেয়াঘাট সেতু।

ভোলার পারান তালুকদারহাট-বোরহানউদ্দিন-লালমোহন-চরফ্যাশন-চরমানিকা আঞ্চলিক মহাসড়কে ৪৪ দশমিক ০২ মিটার দৈর্ঘ্যের বাংলার জার সেতু।

দেবীরচর-নাজিরপুর-লালমোহন-মঙ্গলসিকদার-তজুমুদ্দিন আঞ্চলিক মহাসড়কে ৪৪ দশমিক ২ মিটার দৈর্ঘ্যের দেবীরচর সেতু।

পিরোজপুর জেলার চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ৬৩ দশমিক ৭৯৮ মিটার দৈর্ঘ্যের হেতালিয়া সেতু, চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ৭৫ দশমিক ৯৭৮ মিটার দৈর্ঘ্যের মাদারসী সেতু।

উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ প্রকৌশলীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD