বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

পিরোজপুরে বাসচাপায় প্রাণ গেল তিনজনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

পিরোজপুর সদর উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে একটি টমটমে করে ২২ তরুণ বাগেরহাট থেকে বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সদর উপজেলার শংকরপাশা এলাকায় পৌঁছালে ঢাকাগামী গ্রামীণ পরিবহণের একটি বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহতাবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পর আরো একজন মারা যান।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।’

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আহতাবস্থায় ৪ জনকে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে, মো. ইয়াসিন মিনা নামের একজনের মৃত্যু হয়েছে। বাকিদের খুলনা প্রেরণ করা হয়েছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জ. ম. মাসুদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD