পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মাস্ক না পরায় ৪৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফকরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, মাস্ক ব্যবহার না করার অপরাধে জেলা শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফকরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সংক্রমণ রোগ প্রতিরোধ আইনে ৪৮ জনের নামে ৪৫টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদেরকে মোট ৪ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আবারও করোনার প্রভাব ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই জনসচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।