মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) থেকে এই কোম্পানির ‘এ’ ক্যাটাগরির শেয়ার হিসেবে লেনদেন হবে। রোববার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর নিয়মানুযায়ী নতুন কোম্পানির অর্থাৎ ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হয়ে আসছে। এবার ‘এ’ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার মাধ্যমে কোম্পানির ক্যাটাগরি উন্নীত হয়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। যা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ার হোল্ডারদের সম্মতিতে অনুমোদন হয়। পরে ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে। ওই সভায় শেয়ার হোল্ডাররা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করের এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত ও চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ত্রৈমাসিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিবরণী পর্যালোচনার ভিত্তিতে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) কাছ থেকে দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ রেটিং এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ নিয়ে একটানা ৫ বছর ক্রেডিটের সর্বোচ্চ রেটিং ‘এএএ’ অর্জন করলো প্রতিষ্ঠানটি।

‘ট্রিপল এ’ হলো কোনো প্রতিষ্ঠানের ক্রেডিটের সর্বোচ্চ রেটিং, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অঙ্গীকার পূরণের সর্বোচ্চ সক্ষমতাসহ ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে নির্দেশ করে।

এদিকে, ২০২০ সালে পুঁজিবাজারে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD