বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

পূর্বাচলেই হচ্ছে বাণিজ্য মেলা, ১৭ মার্চ উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

করোনার কারণে দেরি হলেও ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২১) আয়োজন নিয়ে আর কোনও সংশয় নেই। রাজধানীর আগারগাঁওয়ের বদলে এবার মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বা স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্রে। ২০২১ সালের ১ জানুয়ারির পরিবর্তে এ মেলা শুরু হবে ১৭ মার্চ। চলতি ডিসেম্বর মাসের ৩১ তারিখে বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্রটি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুঝে নেবে চীনের নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্র জানিয়েছে, গতকাল (১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ইপিবি’র বোর্ড মিটিংয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে (১৭ মার্চ) মেলা উদ্বোধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিটা নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতির ওপর। তার সম্মতি পেলে ওইদিন তিনি মেলা উদ্বোধন করবেন। অন্যান্য বছর এই মেলা ৩০ দিন বা একমাস ব্যাপী হলেও এবছর এই মেলা এক মাসের বেশি সময় ধরে চলতে পারে বলে জানিয়েছে ইপিবি সূত্র।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই এ বছর বাণিজ্য মেলা তার স্থায়ী ঠিকানায় অনুষ্ঠিত হচ্ছে। নানা ধরনের জটিলতার অজুহাতে এবারও শেরেবাংলা নগরের মেলার মাঠে এই বাণিজ্য মেলা আয়োজনের পক্ষে ছিলেন ইপিবি কর্তৃপক্ষ। কিন্তু পূর্বাচলে মেলার স্থায়ী কেন্দ্রে এবারের বাণিজ্য মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ছিল। ২০২০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ২৫তম বাণিজ্য মেলা উদ্বোধনের দিন তিনি বলেছিলেন আগামী বছর এই মেলা অবশ্যই পূর্বাচলের স্থায়ী মেলা কেন্দ্রেই আয়োজন করতে হবে।

এ বিষয়ে ইপিবি জানিয়েছে, পূর্বাচল উপশহর এলাকায় ২০ একর জমির ওপর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নামে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্রটির নির্মাণ কাজ শেষে হয়েছে। চলতি ডিসেম্বর মাসের ৩১ তারিখে চীনের নির্মাণকারী প্রতিষ্ঠান ইপিবির কাছে হস্তান্তর করবে। প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা-বাণিজ্যে টিকে থাকতে ক্রেতার চাহিদা অনুযায়ী নতুন পণ্য উৎপাদন এবং তা যথাযথভাবে প্রদর্শনে এ মেলার প্রয়োজনীয়তা অপরিসীম বলে মনে করে ইপিবি।

গত বছরের বাণিজ্য মেলায় সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ২০২১ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে পূর্বাচলের নিজস্ব কমপ্লেক্সে। সেটা নতুন জায়গা। আগারগাঁও থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থায়ীভাবে পূর্বাচলে নিয়ে যাওয়ার জন্য সেখানে বাণিজ্য মেলার নিজস্ব কমপ্লেক্স করা হচ্ছে। প্রথম দিকে একটু সমস্যা হলেও সেখানে যাতে লোকজন যেতে পারে, সে বিষয়ে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD