বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

পোশাক কারখানা খুলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

পোশাক কারখানা সীমিত আকারে খোলা রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি কাজী ইফতেখার হোসাইন। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের কাছে এ চিঠি পাঠান তিনি।

জানতে চাইলে বিজিবিএ সভাপতি ইফতেখার হোসাইন বলেন, সীমিত আকারে কিভাবে গার্মেন্টস খোলা রাখা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা জানতে আমরা চিঠি দিয়েছি। সীমিত আকারে যদি গার্মেন্টস চালু রাখা সম্ভব হয়, তাহলেও আমরা প্রতিযোগিতায় কিছুটা টিকে থাকতে পারব। তা না হলে দীর্ঘ মেয়াদে গার্মেন্টস বন্ধ থাকলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। আমরাও প্রতিযোগিতায় টিকে থাকতে পারব না। সে কারণেই চিঠি দেওয়া। তবে গার্মেন্টস খোলার সুনির্দিষ্ট কোনো তারিখের বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়নি বলেও জানান বিজিবিএ সভাপতি।

চিঠিতে বলা হয়েছে, দেশের প্রধান রফতানি খাতের ব্যবসা ধরে রাখতে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পোশাক খাতের কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট যানবাহন সীমিত আকারে চালু করা যায়, তার পরিকল্পনা নেওয়া উচিত।

বিজিবিএ’র দাবি, পোশাক খাতের প্রতিযোগী দেশগুলো ধীরে ধীরে ব্যবসা খুলে দিচ্ছে। তাছাড়া বিশ্বব্যাপী কিছু পোশাকের চাহিদা বাড়ছে। বর্তমানে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পোশাক খাতের যে সরবরাহ ব্যবস্থা গড়ে উঠেছে, তা অব্যাহত না রাখা হলে প্রতিযোগী দেশগুলোতে এই ব্যবসা স্থানান্তর হয়ে যাওয়ার হুমকি রয়েছে। একবার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে তা প্রতিস্থাপন করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD