রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রথম রমজানে আকাশে বিরল দৃশ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

রমজানের প্রথম সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ভিন্ন এক চাঁদ দেখা গেছে। অর্থাৎ পশ্চিম আকাশে এক ফালি চাঁদের ঠিক নিচেই জ্বলজ্বল করে শুকতারা। সচরাচর এ ধরনের চাঁদের দেখা পাওয়া যায় না।

শুক্রবার ইফতারের পর এমনই এক বিরল দৃশ্য দেখেছেন দেশের মানুষ। এ নিয়ে অনেকের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
অনেকে চাঁদের এ ছবি সামাজিক গাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

সন্ধ্যার আকাশে চাঁদ উঠলে তার পাশে একটি তারা দেখা যায়। অনেকে একে শুকতারা বলে থাকেন। আসলে এটি শুক্র গ্রহ। সন্ধ্যায় সৌরমণ্ডলের উজ্জ্বলতম এ গ্রহটি চলে আসে চাঁদের একেবারে কাছে। তারপর হারিয়ে যায় কয়েক মিনিটের জন্য।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চাঁদের সঙ্গে একসারিতে দেখা গিয়েছিল শুক্র ও সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। এবার চাঁদের তলায় দেখা গেল শুক্রকে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গত ১ মার্চ থেকেই বৃহস্পতি ও শুক্র গ্রহ খুব কাছাকাছি অবস্থান করছে। বিভিন্ন দেশে রাতের আকাশে দেখা যাচ্ছে বিরল দৃশ্য। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD