মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

প্রেমের টানে বাংলাদেশি তরুণী ভারতে, বৈঠক শেষে ফেরত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে ভারতে যাওয়া সপ্তম শ্রেণি পড়ুয়া তরুণীকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পরিবারের কাছে ফেরত দেয় তরুণীকে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ৩৫, রাইফেলস ব্যাটিলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে.কর্নেল মুনতাসির বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের উ. রহিমপুর গ্রামের মিষ্টার আলীর কন্যা মেরিনা বেগম ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামে এক ছেলের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

বৃহস্পতিবার বিকালে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় ওই তরুণী। পরে আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এ সময় সন্দেহজনক আচারণে বিএসএফ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানান তার বাড়ি বাংলাদেশে।

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর সঙ্গে যোগাযোগের এক পর্যায়ে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়।

বিজিবি এর পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশল।

ভারতীয় বিএসএফদের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এস.কে বিশল বাংলাদেশ বিজিপি ধানুয়া কামালপুর বিওপিদের সুবেদার মো. আজমল হোসেনের নিকট মেরিনাকে হস্তান্তর করেছেন।

একই সময়ে সুবেদার আজমল হোসেন মেরিনাকে বকশিগঞ্জ থানা পুলিশের এসআই মো.মুন্তাজ আলীর হেফাজতে দিয়েছেন।

এসময় ধানুয়া কামালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD