শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ফরিদপুরে বাসচাপায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

ফরিদপুরে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দুই পথচারী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ।

তিনি জানান, মেহেরপুর থেকে চট্টগ্রামগামী জে আর পরিবহন নামে একটি বাস করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এসময় তারা ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ এ ব্যাপারে কাজ করছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD