সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিসে ৩ ডিজিটের হটলাইন নম্বর ‘১০২’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তিন ডিজিটের ‘১০২’ হটলাইন নম্বর চালু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিএন্ডটি ছাড়া অন্য সব অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগির টিএন্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে।

এছাড়া বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে ৩১ ডিসেম্বরের পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে। তখন শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা দিয়ে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল। সেবা প্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস তিন ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালু করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD