রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ফুটবল মাঠে মহানবী (সা.) এর প্রতি সম্মান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ব। এরই মধ্যে দেশটির পণ্য বয়কট করা শুরু করেছে অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট (#BoycottFrenceProducts) ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটও হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় বিশ্বনবী (সা.)কে সম্মান জানানো হলো ফুটবল মাঠে।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যখন কঠোর অবস্থানে তখন তার বিরুদ্ধে মুখ খুলেছে তুরস্ক, ইরান ও পাকিস্তানের মতো দেশ।

সবার আগে পণ্য বয়কট শুরু করেছিল কুয়েত। এবার দেশটির সর্বোচ্চ লিগের ম্যাচ শুরু হওয়ার আগে মুহাম্মদ (সা.)-কে সম্মান জানিয়েছে আল কাদিসিয়া নামের একটি দল। রোববার রাতে আল সাহেলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে একটি ব্যানার তুলে ধরে কাদিসিয়ার খেলোয়াড়রা।

সেখানে লিখা ছিল, ‘আমার বাবা-মা আপনার প্রতি উৎসর্গিত হোক প্রিয় রাসুল (সা.)’। সাহেলের বিপক্ষে ম্যাচটি ২-১ এ জয় পেয়েছে কাদিসিয়া। কুয়েত প্রিমিয়ার লিগে তিন ম্যাচের সব কয়টিতে জয় তুলে শীর্ষে রয়েছে দলটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD