বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের ৩ যাত্রী নিহত 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ফেনী প্রতিনিধি : ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ১৩ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান। তিনি জানান, বাসটি অবৈধ ভাবে নীচ দিয়ে যাচ্ছিল। পরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধার করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, উদ্ধার অভিযান চলছ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD