বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ফের বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। রোববার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ বলেন, সকালে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা যাবে।

এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছিল।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD