শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুক অ্যাপে ফিরছে ভিডিও ও ভয়েস কল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : নিজেদের মূল অ্যাপে ভয়েস ও ভিডিও কল যোগ করার পরীক্ষা করছে ফেসবুক। এই সুবিধাগুলো এখন ফেসবুকের স্বতন্ত্র অ্যাপ মেসেঞ্জারের অংশ। সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, মেসেঞ্জারের অন্যান্য সুবিধাও একইভাবে ফেসবুকের মূল অ্যাপে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা আছে কি না, এ ব্যাপারে কোনো কিছু পরিষ্কার করে বলেনি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ।

ফেসবুক নিশ্চিত করেছে, এই পরীক্ষা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করা হচ্ছে। তবে ঠিক কতজন ব্যবহারকারী এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে বা ভবিষ্যতে স্বতন্ত্র মেসেঞ্জার অ্যাপেরই বা কী হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। ফেসবুকের এ ধরনের চেষ্টা যে এবারই প্রথম তা কিন্তু নয়, ২০১৯ সালেও প্রতিষ্ঠানটি ডেডিকেটেড ইনবক্সসহ টেক্সট চ্যাট সেবা মূল অ্যাপে ফিরিয়ে আনার একটি পরীক্ষা করেছিল।

উল্লেখ্য, ২০১১ সালে ফেসবুকের মূল অ্যাপ থেকে ভয়েস ও ভিডিও কল সেবা সরানোর প্রক্রিয়া শুরু হয় এবং ২০১৪ সালে তা সম্পন্ন হয়।

সূত্র : দ্য ভার্জ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD