শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বগুড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি ও দোকান ভস্মীভূত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন

বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি ও ১টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা হয়নি কোন মালামাল।

রোববার (১৩ মার্চ) রাত ৮টার দিকে শেরপুর পৌর শহরের বিকেল বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শেরপুর পৌর শহরের বিকেল বাজার মোড়ে রাত ৮টার দিকে সাংবাদিক অশোক কুমারের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন প্রতিবেশী চন্দন ও তন্ময়ের বাড়ি ছাড়াও অশোক কুমারের বাড়ি সংলগ্ন তার কসমেটিকসের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর বাড়ি ও দোকানের লোকজন প্রাণ নিয়ে বের হয়ে আসতে পারলেও কোন মালামাল কেউ বের করতে পারেননি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা আরো দ্রুত ছড়িয়ে পড়লে শাজাহানপুর ও বগুড়া শহর থেকে ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

স্থানীয়রা জানান পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেতে হয়। ফায়ার সার্ভিসের ট্যাংকের পানি শেষ হয়ে গেলে আধা কিলোমিটার দুরে করতোয়া নদী থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে হয়।

সাংবাদিক অশোক কুমার জানান তার বাড়ি ও দোকানের ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অপর দুই বাড়ির ক্ষতি হয়েছে ২০ লক্ষাধিক টাকার মালামাল।

বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল মালেক বলেন অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। রাত ৯টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD