বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ ভেনেজুয়েলার ‘তেল চুরি’ করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, টার্মিনাল থেকে ফিরছেন যাত্রীরা হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

বগুড়ায় মাটির নিচে মিললো পাথরের গরুর মূর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

বগুড়া শাজাহানপুরে মাটির ৬ ফুট গভীরে পাওয়া গরুর মূর্তি এলাকায় এখন জমজমাট আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। সবশেষ মূর্তিটি শাজাহানপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাড়ির ভিত নির্মাণে খুঁড়তে গিয়ে মাটির নিচে বেলে পাথরের এই মূর্তিটি পাওয়া যায়। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছে, মূর্তিটি মহাদেব শিবের বাহন। দুপুরে উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রাম থেকে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজাপুর উত্তরপাড়া গ্রামের জনৈক বকুল ড্রাইভারের বাড়ি নির্মাণে প্রাথমিকভাবে মাটি খোড়ার কাজ চলছিলো। এ সময় শ্রমিকরা ৬ফুট খোড়ার পর মূর্তিটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে উৎসুক লোকজন একনজর মূর্তিটি দেখার সেখানে ভিড় করে। পরে প্রশাসন জানতে পেরে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বেলে পাথরের একটি গরুর মূর্তি উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD