শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বনানীর সমাবেশে তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে জনসভায় পৌঁছেছেন তারেক রহমান। আজ বেলা সোয়া ১২টার দিকে তিনি সেখান পৌঁছান। নির্বাচনী সমাবেশে আজ সেখানে বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট ৮টি জনসভায় অংশ নেবেন।

এর মধ্যে প্রথমেই অংশ নিচ্ছেন ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে জনসভায়।

এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনে মাণ্ডা তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ আসনে ধূপখোলা মাঠে এবং সন্ধ্যায় ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD