রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বন্দর থেকে ২১ হাজার টন সয়াবিন তেল খালাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

বাজারে সয়াবিন তেলের সংকটের সময়ে চট্টগ্রাম বন্দর থেকে ২১ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল খালাস করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মে) এসব তেল খালাস করা হয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ জাহাজে ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করেছে বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও সেনা কল্যাণ এডিবল অয়েল লিমিটেড।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে বিশ্ববাজারে সয়াবিনের দামে অস্থিরতা শুরু হয়। আর্জেন্টিনা রফতানি সীমিত করা এবং ইন্দোনেশিয়া পাম তেল রফতানি বন্ধের ঘোষণার পর দাম বাড়ার নতুন নতুন রেকর্ড হয়। দেশেও দাম না পেয়ে আমদানি কমিয়ে দেন ব্যবসায়ীরা। আবার ঈদের পরে দাম বাড়বে, এমন চিন্তা থেকে মজুতের প্রবণতাও শুরু হয়। তাতে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে দেশে।

আমদানি করা এই তেলে দেশের ১০ দিনের চাহিদা মিটবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সিঙ্গাপুর থেকে আমদানি করা এসব তেল নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে ভিড়ে জাহাজটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD