শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি

বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত আমেরিকার ফেডারেল কোর্টে বিচারক মনোনীত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

আমেরিকার একটি ফেডারেল কোর্টে বিচারক হিসেবে প্রথম মুসলিম-আমেরিকান নারী বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহানকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা ঘোষণার পর বুধবার (১৯ জানুয়ারি) এ খবর জানায় হোয়াইট হাউজ।

আল-জাজিরা জানায়, মার্কিন সিনেট নিশ্চিত করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী আইনজীবী নুসরাত জাহান নিউ ইয়র্ক রাজ্যের একটি ফেডারেল জেলা আদালতের দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউজ নুসরাতকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে জানায়, তিনি এমন একজন মনোনীত ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম-আমেরিকান নারী এবং একমাত্র দ্বিতীয় মুসলিম-আমেরিকান ব্যক্তি যিনি ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।

বর্তমানে নুসরাত নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় অঙ্গরাজ্য শাখার আইনি পরিচালক হিসাবে কাজ করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে এসিএলইউ এর জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের ওপর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করার মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় সংযুক্ত ছিলেন নুসরাত জাহান।

এর আগে ২০২১ সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার।

নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউ ইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের জজ ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।

সূত্র: আল-জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD