সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

বাজারে এলো টেসলার সাইবার ট্রাক, দাম কেমন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

আমেরিকার রাস্তায় নামল টেসলার আলোচিত ইলেকট্রিক গাড়ি সাইবার ট্রাক। অদ্ভুত ডিজাইনের কারণে বহুল আলোচিত টেসলার সাইবার ট্রাক। অবশেষে বাজারে এসেছে পিকআপ ট্রাকটি। টেসলা সিইও ইলন মাস্ক এ দিন এই গাড়ি উন্মোচন করেন। জানান দাম। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাক প্রকাশ্যে আনা হয়।

২০১৯ সালে বিশ্বের সামনে আনা হয় টেসলার সাইবার ট্রাক। সেই সময় যা দামের ধারণা দেওয়া হয়েছিল। তার তুলনায় দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ। আর এই ক্রেতাদের সংখ্যা প্রায় ২০ লাখ। এই সাইবারট্রাক চার বছর ধরে যারা বুক করেছেন তাদের এখন ৫১ লাখ টাকা দিতে হবে। এই পিকআপ ট্রাকের দাম প্রায় কোটি টাকা।

পোরসে ৯১১ মডেলের গাড়ির সঙ্গে রেসও করানো হয়েছে টেসলার সাইবার ট্রাকের। সেখানে প্রথম থেকেই পোরসেকে পেছনে ফেলেছে টেসলার বিদ্যুৎচালিত এই ট্রাক। ছিল ট্যুইস্টও। কারণ, টেসলার এই পিকআপ ট্রাকের সঙ্গে বাঁধা ছিল আরেকটি পোরসে ৯১১, এটিই টেনে নিয়ে গিয়েছে টেসলার সাইবারট্রাক। মাল বওয়ার ক্ষমতা নিয়েও বড়াই করতে পারে টেসলার এই গাড়ি। প্রায় ৫০০০ কেজি ওজনের মাল বইতে পারে এটি। মাত্র ২.৬ সেকেন্ডে ০ থেকে প্রতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে পারে ট্রাকটি।

দেখতে অনেকটা এলিয়েন কারের মতো এই সাইবার ট্রাক। রয়েছে বেশ কিছু ফিচারও। আল্টওা হার্ড স্টেইনলেস স্টিলের পরত রয়েছে গাড়িটিতে। যাতে কোনো আঘাতে ক্ষতি না হয়। এর কাঁচগুলোও বিশেষভাবে প্রস্তত। পেলোডের ক্ষমতা ১১৩৪ কেজি। রয়েছে ১৮.৫ ইঞ্চির টাচস্ক্রিন।

বাজারে এলো টেসলার সাইবার ট্রাক, দাম কেমন?

টেসলা সিইও ইলন মাস্ক জানিয়েছে, ১০ লাখ ট্রাকের প্রি অর্ডার পেয়ে গিয়েছে।

শুরুতে তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই বৈদ্যুতিক ট্রাক। টপ মডেলের নাম সাইবারবিস্ট। আপাতত শুধু অল হুইল ড্রাইভ মডেলই বিক্রি করছে টেসলা। সামনের বছর থেকে আসতে শুরু করে রিয়ার হুইল ড্রাইভ মডেল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD