শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বাজেটে অর্থনৈতিক বৈষম্য নিরসনের প্রতিফলন নেই: গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : দেশে দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা ‘বৃদ্ধি পাওয়া’ ও ‘মারাত্মক অর্থনৈতিক বৈষম্য’-এর মতো সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি বলে মনে করছে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট। দেশের পোশাকসহ সকল শ্রমিকদের জন্য রেশন, বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করতে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৪ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের শ্রম অধিকারের মারাত্মক সংকোচন, প্রাতিষ্ঠানিক শ্রমিকের পরিমাণ বৃদ্ধি পাওয়া, মারাত্মক অর্থনৈতিক বৈষম্য, দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মত সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ উত্থাপিত বাজেটে প্রতিফলিত হয়নি। বাজেটের আকার বাড়লেও শ্রমিকদের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ, অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা কিংবা স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করার জন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি।

তারা বলেন, করোনাকালে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি যে প্রকৃত ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের কাছে পৌঁছায়নি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে তা সুস্পষ্ট। তাই সুনির্দিষ্টভাবে খাতভিত্তিক বরাদ্দ দিয়ে রেশন প্রদানের ব্যবস্থা করা ছাড়া ও এমএস কিংবা টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে কর্মরত শ্রমিককের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায় না। আর শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে, তাদের জীবনমানের উন্নয়ন না ঘটিয়ে, তাদের উৎসাহিত করতে প্রণোদনামূলক পদক্ষেপ না নিয়ে, ন্যায্য মজুরি নিশ্চিত না করে- শুধু মালিকদের পৃষ্ঠপোষকতা করে মানসম্মত উৎপাদন কিংবা সামাজিক স্থিতিশীলতার স্বপ্ন দেখা হলো প্রচণ্ড নিপীড়ন চালিয়ে শ্রমিকের দাবি দমন করা।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক হাসনাত কবির প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD