শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বাড্ডায় আগুনে পুড়ল স’ মিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তর বাড্ডায় একটি স’মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম। তিনি বলেন, সাতারকুল জিএম বাড়ি রোডের একটি স’মিলে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

সূত্র : যুগান্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD