শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বানের স্রোতের মতো ৩০০ ফিটে ছুটছে মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বন্যায় ভেসে যাওয়ার স্রোতের মতো রাজধানীর ৩০০ ফিটে ছুটছে সাধারণ জনগণ, বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। কারণ কিছুক্ষণ পরেই প্রিয় নেতাকে সংবর্ধনা জানাবেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা জানানো হবে প্রিয় নেতাকে।

সংবর্ধনা জানাতে গতকাল রাত থেকে মঞ্চ ও আশপাশের এলাকায় অবস্থান করে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ থেকে বন্যার বানভাসি স্রোতের মতো জনগণ ছুটছে সংবর্ধনাস্থলে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ী, উত্তরা, মহাখালীসহ সব প্রবেশ দ্বারে পায়ে হেঁটে সমাবেশ স্থলে যাচ্ছেন সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীরা।

যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে আগত বিএনপি নেতা সাইদুজ্জামান সাগর বাংলানিউজকে বলেন, ফ্রি হলে তাকে এক নজর দেখতে গতকাল রাতেই ঢাকায় এসে পৌঁছায়।

সকালে গাবতলী থেকে পায়ে হেঁটে সংবর্ধনা মঞ্চ এলাকায় পৌঁছেছি।
লক্ষ্মীপুর থেকে আগত যুবদল নেতা সোহেল বাংলানিউজকে জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র ও দমন পীড়ন কারণে দীর্ঘদিন পরবাসে থাকতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজকে তিনি দেশে আসছেন এতে সাধারণ জনগণসহ বিএনপির সর্বস্তরের জনগণ উচ্চশিত।

তিনি বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD