বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২, আহত ২০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

খুলনায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর জেলার বাসিন্দা বেবী বেগম। এখন পর্যন্ত নিহত অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বাস উল্টে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন হতাহত হন। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে নেয়। এ ঘটনা দুজন নিহত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD