শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

শুরু হয়ে গেছে ভোটের প্রচারণা। নির্বাচনি প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন সিলেট সফরে। সেখান থেকেই ভোটের আনুষ্ঠানিক প্রচার ও দলের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ শুরু করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরই দলের পক্ষ থেকেও এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করেছে বিএনপি। দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।

রাজধানীর হোটেল লেকশোর-এ বিএনপির নির্বাচনি থিম সং-এর উদ্বোধনকালে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

‘ভোট দিবো কিসে; ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’-সহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেয়া হয়েছে এই থিম সং-এ।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ তার প্রতীক হচ্ছে ধানের শীষ।

তিনি বলেন, ‘ধানের শীষ’ নির্বাচনি প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রুপ নিয়েছে। তবে, নানা বিধি নিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনী উৎসব, তা অনেকটাই কমে গেছে।

তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তা আবারও ফিরে আসবে।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেনি, আর কেউ পারবেও না, মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD