মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা শুক্রবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায়।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’
বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD