শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে নির্বাচনের ঘোষণা অলির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির সঙ্গে আসন সমঝোতা নয়, এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মগবাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

অলি আহমেদ বলেন, বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে শর্ট লিস্ট দিয়েছিলাম ১৪ জনের। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা বসার পরও মির্জা ফখরুল দেখা করেননি।

বিএনপির সাবেক এই নেতা বলেন, এলডিপিকে বাঁচাতে তারা (বিএনপি) অন্তত আমাদের শর্ট লিস্টকে বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি শর্ট লিস্টের সবাইকে দিতে হবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এককভাবে সংসদ নির্বাচন করব।

এদিকে অলি আহমেদের সংবাদ সম্মেলনের আগে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।

কর্নেল (অব.) অলি আহমেদ বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী। চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি সরকারের শেষ সময়ে তিনি বিএনপি ছাড়েন। পরে গঠন করে নতুন দল এলডিপি। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের তিন মেয়াদের সিংহভাগ সময় অলি আহমেদ বিএনপি জোটের সঙ্গেই ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD