শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

৮ দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ৮ দলের নতুন দুইটি দলের সংযুক্তি ও দলগুলোর চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এই জোটে বর্তমানে যে দলগুলো রয়েছে- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD