সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

বিশ্বজুড়ে একদিনে করোনায় গেল আরও ৬ হাজারের বেশি প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : ২৪ ঘণ্টায় আবারও ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া দু’লাখের বেশি। এ পর্যন্ত ৫ লাখ ৮৭ হাজারের মতো মৃত্যু এবং ১ কোটি ৩৭ লাখ মানুষ সংক্রমিত হয়েছে করোনাভাইরাসে।

যুক্তরাষ্ট্রে সাড়ে ৯শ’ প্রাণহানির পর, মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। রেকর্ড ৭০ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্তে, দেশটিতে মোট আক্রান্ত ৩৭ লাখের বেশি মানুষ।

দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। বুধবার প্রায় ১৩শ’ প্রাণহানির পর, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে পৌনে এক লাখ। আক্রান্ত সাড়ে পৌনে ২০ লাখ।

মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে ৩৭ হাজার। আক্রান্ত ৩ লাখ ১৮ হাজার মানুষ। এদিন রেকর্ড ৬১৪ মৃত্যু দেখেছে ভারত। নতুন সংক্রমণ শনাক্তও হয়েছে রেকর্ড ৩৩ হাজার। দেশটিতে মোট মৃত্যু ২৫ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত পৌনে ১০ লাখ মানুষ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD