বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা সাড়ে ১০ লাখের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট : একদিনে বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৪শ’র বেশি প্রাণ গেছে কোভিড নাইনটিনে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৯১ জনের। মোট মৃত্যু ১ লাখ ৫ হাজার ছুঁইছুঁই। ভারতে একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭২ হাজারের বেশি।

এদিকে ৮শ’য়ের কাছাকাছি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার কোভিডে মারা গেছে ৭শ’র কাছাকাছি মানুষ।

সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আবারও সাড়ে দশ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ১০ লাখ ৫৪ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ৩ কোটি ৬০ লাখের বেশি।

এ পরিস্থিতিতে, চলতি বছর শেষ নাগাদ করোনা প্রতিরোধে ভ্যাকসিন আসতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD