বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম। জানুয়ারির দ্বিতীয় নিলামে দাম বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম।

চাহিদা ও জোগানকে সামনে রেখে বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম বেড়েছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) জানুয়ারির দ্বিতীয় নিলামের তথ্য বলছে, দুগ্ধজাতীয় পণ্যের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এবার নিলামে ২৭ হাজার ৮২১ টন পণ্য বেচাকেনা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে ৩ হাজার ৬১৫ ডলার।

নিলামে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম বেড়েছে ১ শতাংশ। টন প্রতি গড়মূল্য পৌঁছেছে ৩ হাজার ৪৪৯ ডলারে। আর ননি ছাড়া গুঁড়া দুধের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি টনের গড় মূল্য পড়েছে ২ হাজার ৬১৫ ডলার।

এবার নিলামে সবচেয়ে বেশি বেড়েছে আদ্রর্তামুক্ত মিল্ক ফ্যাটের দাম। এটির দাম ৩ শতাংশ বেড়ে টনপ্রতি গড় মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ১৯১ ডলারে। আর মাখনের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৪ ডলারে।

বিপরীতে কমেছে মোজারেলা পনিরের দাম। এটির দাম ২ দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি গড়মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪০ ডলার। আর ল্যাক্টোজের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি নেমেছে ১ হাজার ৩৮৫ ডলরে। চেডারেরে দামও ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি টনের দাম নেমেছে ৪ হাজার ৫৯৪ ডলারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD