বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম নতুন ইতিহাস গড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চ প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে ওঠে। যুক্তরাষ্ট্রে সুদের হার কোয়ার্টার-পয়েন্ট কমানো, ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম বেড়েছে।

ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বড় পরিসরে স্বর্ণ কেনার ফলে চলতি বছর স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে, যা স্বর্ণের চাহিদা বাড়াবে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়িয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬০ বার দাম বেড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD