সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

বুধবার থেকে ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বুধবার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হচ্ছে। এর মধ্যে দিয়ে ক্যাপিটাল মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করছে দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

এদিকে ২০১৯-২০ হিসাব বছরে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২০ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ওয়ালটন হাই-টেকের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫৫ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা।

আগের বছর একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৩৩৪ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা এবং বেসিক ইপিএস ছিল ১১ টাকা ১৪ পয়সা।

আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী জানুয়ারি থেকে মার্চ, ২০২০ সময়ে শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৬৬ কোটি ১ লাখ ৩ হাজার টাকা এবং বেসিক ইপিএস হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা।

আগের বছর একই সময়ে কর পরবর্তী মুনাফা ছিল ৭২৬ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা এবং বেসিক ইপিএস ছিল ২৪ টাকা ২২ পয়সা।
আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ শেষে আইপিওর আগে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ২৬৬ টাকা ৩৮ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসেবে কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ২৬৭ টাকা ১ পয়সা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD