শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্ত থেকে গাজাসহ গ্রেপ্তার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেনাপোলের সরবাংহুদা গ্রামের জামাল মোড়ল, ভবেরবেড় এলাকার শওকত.এবং একই এলাকার জাকির।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভবেরবেড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে দুই কেজি গাজাসহ গ্রেপ্তার করা হয়। রাতেই ডিবি পুলিশের এএসআই নির্মল কুমার ঘোষ বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় তিন জনের নামে মামলা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD