সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

সরকারি অফিসের নতুন সময় সূচি ঘোষণার পর ব্যাংকের লেনদেন, ব্যাংক খোলা এবং বন্ধের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংকের লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে এই সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা/বুথগুলো সার্বক্ষণিক চালুরাখার বিষয়ে ৫ আগস্ট ২০১৯ এ জারীকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD