সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ভগবান রাম নেপালি ভারতীয় নয়: নেপালের প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভগবান রামের জন্মস্থান অযোধ্যা আসলে ভারতে নয় তা কাঠমাণ্ডুর কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, রাম ভারতীয়ই নন আসলে তিনি নেপালি। এমনটাই দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। খবর এনডিটিভি।

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেন, “আমরা এখনও বিশ্বাস করি যে আমরা সীতাকে রাজকুমার রামকে দিয়েছিলাম অযোধ্যা থেকে। এই অযোধ্যা ভারতের অযোধ্যা নয়! এই অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম (নেপালের একটি জেলা যা রাজধানী কাঠমান্ডু থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত)।

তিনি আরও বলেন, সংস্কৃতিগতভাবে আমরা কিছুটা নিপীড়িত হয়েছি। সত্যঘটনাগুলিকে দখল করে নেওয়া হয়েছে। সত্যিকারের অযোধ্যা নেপালে, ভারতে নয়। ভগবান রামও নেপালি, ভারতীয় নন।

নেপালের প্রধানমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করেছেন যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। সংবিধান সংশোধন করে উত্তরাখণ্ডের তিনটি এলাকা সম্প্রতি দেশের মানচিত্রে দেখিয়েছে নেপাল। এছাড়া ভারতের সব বেসরকারি খবরের চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

বিহারের নেপাল-ভারত সীমান্তে রাস্তা ও বাধের কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে নেপাল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD